শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পালিয়ে যাওয়ার অভ্যাস আ’লীগের নেই, এ অভ্যাস বিএনপির

 

‘পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপির। যার নেতৃত্বে বিএনপি চলছে তিনি একজন দণ্ডিত, পলাতক আসামি। রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন।’

বুধবার (১৩ অক্টোবর) সকালে ১১টায় যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না’- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপির। কারণ আজকে তাদের চেয়ারপারসন তো দণ্ডিত এবং জেলবন্দি। প্রধানমন্ত্রীর উদারতায় তিনি আজকে বাসায় অবস্থান করছেন। কিন্তু যার নেতৃত্বে বিএনপি চলছে তিনিও একজন দণ্ডিত, পলাতক আসামি। সবচেয়ে বড় কথা হলো তিনি রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দ্বিতীয় ধাপের নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই খতিয়ে দেখছি। প্রয়োজনবোধে সংশোধনের উদ্যোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘আমি এ বিষয়ে অলরেডি বলেছি, বিতর্কিত কোনো নাম এলে সঙ্গে সঙ্গে খতিয়ে দেখতে।’

সম্পর্কিত খবর