শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

 

এবার ঢাকায় টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন হলো। সোমবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হয়। হোম আ্যান্ড আ্যাওয়ে দুইটি জার্সি উন্মোচন করা হয়।

এবারো জার্সি বানানোর দায়িত্ব পালন করেছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহতাবউদ্দিন আহমেদ সেন্টু জানান, ‘প্লাস্টিক বর্জ্য (রিসাইকেলড প্লাস্টিক) থেকে এবারের বিশ্বকাপ জার্সি তৈরি করা হয়েছে। বিশ্বকাপ জার্সির সামনের অংশে জ্যাকার্ড ফেব্রিক ব্যবহার করা হয়েছে। যা মূলত প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি সূতা দিয়ে বানানো হয়।’

টাইগারদের এবারের বিশ্বকাপে জার্সির সামনের ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফেব্রিক থেকে। যার ফলে সহজেই এয়ার সার্কুলেশন হবে। মূলত আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি বানানো হয়েছে।

কাঁধের অংশ লালের আবহ আর পুরোটা জুড়ে সবুজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সিটি হচ্ছে রেট্রো জার্সি।

কদিন পরই বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে। সেই উপলক্ষে মঙ্গলবার আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম আনুষ্ঠানিক অনুশীলন ম্যাচ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। তার আগেই হলো টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন।

টাইগারদের জার্সি পাওয়া যাবে আড়ংয়ের প্রতিটি আউটলেট এবং তাদের অনলাইন স্টোরে। বড়দের জার্সির দাম ১৪০০ টাকা। ছোটদের জার্সি পাওয়া যাবে ১০০০ টাকায়।

অনুষ্ঠানে বিসিবির ৩ নির্বাচিত পরিচালক মাহবুব আনাম, আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর