শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

জাতীয় সংগীত ‘অবমাননা’, মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এবার ভারতের জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুললো বিজেপি। এ নিয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংগীত শুরুর খানিকটা পরে উঠে দাঁড়ান মমতা ব্যানার্জী। এ নিয়েই সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের জাতীয় সংগীতকে অসম্মান করেছেন।

এরপর থেকে একের পর এক বিজেপি নেতা সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, মাঝপথে জাতীয় সংগীত শেষ করে হঠাৎই বসে যান মমতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক বিজেপি নেতা।

Bengal CM @MamataOfficial sitting at a constitution post insults National Anthem at a gathering in Mumbai.

Doesn’t she know proper National Anthem etiquette or is she insulting knowingly? pic.twitter.com/sE74gZtkzD

— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 1, 2021
ভারতীয় বার্তা সংস্থা এএনআই’র খবর, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, মমতা ব্যানার্জী প্রথমে বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন এবং তারপর চার-পাঁচ লাইনের পরে হঠাৎ গাওয়া থামিয়ে দিয়েছেন।

মমতার মুম্বাই সফরের দ্বিতীয় দিনের ওই ভিডিও পোস্ট করে জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ করেছে পশ্চিমবঙ্গ বিজেপিও। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারত, ভারতের সংস্কৃতি, জাতীয় সংগীত ও জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

সম্পর্কিত খবর