শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

গোলাপি জার্সিতে পাকিস্তান

জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে সব সময়ই সবুজ রঙকে প্রাধান্য দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট খেলে পাকিস্তান। অন্যান্য খেলায়ও একই নীতি অনুসরণ করতে দেখা যায়। তবে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে পাকিস্তান গোলাপি জার্সি পরে নেমেছে। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বিশেষ জার্সি পরার ঘোষণা আগেই দিয়েছিল তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওই ঘোষণার লক্ষ্য ছিল স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ। সেই উদ্দেশে তারা পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও তারকা ব্যাটার বাবর আজমের বিশেষ স্বাক্ষরিত শার্ট নিলামের ঘোষণা দিয়েছে। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের সহায়তা করার লক্ষ্যে পিসিবি ও ‘পিঙ্ক রিবন’-এর যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগটি।

ক্রিকেট ম্যাচে নিজেদের নিয়মিত পোশাকের বাইরে বিশেষ জার্সি পরার ঘটনা নতুন নয়। স্তন ক্যান্সারের সতর্কতা বার্তা দিতে আগে থেকেই গোলাপি জার্সি কিংবা ক্যাপ পরে খেলে আসছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। পাকিস্তানও সাম্প্রতিক বছরে একই পথে হাঁটছে।

প্রতি বছরের অক্টোবর মাসকে স্তন ক্যান্সারের সচেতনতা তৈরিতে কাজে লাগানো হয়। ২০১৩ সাল থেকে প্রোটিয়ারা সীমিত ফরম্যাটে প্রায় প্রতি বছর গোলাপি জার্সি পরে সীমিত ফরম্যাটের একটি ম্যাচ খেলার রীতি চালু করে। সেই ম্যাচে আয়ের অংশ ব্যয় করা হয় স্তন ক্যান্সারের চিকিৎসায়। এ ছাড়া অস্ট্রেলিয়া বক্সিং ডেতে টেস্ট ম্যাচে ওই ক্যাম্পেইনের অংশ হিসেবে গোলাপি ক্যাপ পরে খেলতে নামে।

এদিকে, চলমান ম্যাচে স্বাগতিক দলের পাশাপাশি ইংল্যান্ডের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং ধারাভাষ্যকারদেরও এই উদ্যোগের সমর্থনে গোলাপি রিবন পরার আমন্ত্রণ জানানো হয়েছে। ম্যাচটিতে ব্যবহৃত স্টাম্পগুলোতে গোলাপি রঙের ব্র্যান্ডিং রয়েছে। এ ছাড়া পুরো ম্যাচজুড়ে স্টেডিয়ামের বড় পর্দায় ও মাঠের চারপাশে থাকা এলইডি বোর্ডে স্তন ক্যান্সার সচেতনতামূলক বার্তা এবং প্রচারণামূলক দৃশ্য প্রদর্শন করা হবে।

সিরিজের প্রথম দুটি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে বেশ ভালো অবস্থানে আছে পাকিস্তান। অবশ্য উভয় দলের বিপক্ষে তারা আরও একবার করে মুখোমুখি হবে। ইংলিশরা আছে ব্যাকফুটে। কারণ তারা নিজেদের দুই ম্যাচেই হেরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে চারশ পেরোনো সংগ্রহ সত্ত্বেও হেরেছে রেকর্ড গড়ে। পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচে আগে ব্যাট করতে নেমেও ব্রুক-রুটদের অবস্থা সুবিধাজনক নয়।

সম্পর্কিত খবর