শিরোনাম
icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন icon বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি icon আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা icon ডিআরইউর দুই সদস্যের বীমা দাবী দিয়েছে ন্যাশনাল লাইফ
down of head

গুলশান সোসাইটি ও রাজউকের মধ্যে সমঝোতা স্মারক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গুলশান সোসাইটির মধ্যে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।  ১৯ অক্টোবর রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকার অন্যতম প্রসিদ্ধ আবাসিক কমিউনিটি গুলশান সোসাইটি। গুলশান এলাকার অধিবাসীদের সরাসরি ভোটে নির্বাচিত একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এটি। গুলশানের অধিবাসীদের বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরনে নিরলস কাজ করে যাচ্ছে গুলশান সোসাইটি।

রাজউক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডেসকো এবং ওয়াসার মত সংস্থাগুলোর সাথে সমন্বয় ও পার্টনারশিপের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানে সক্রিয় গুলশান সোসাইটি। এরই ধারাবাহিকতায় গুলশান লেকপার্ক ও গুলশান-বনানী লেক ব্যবস্থাপনার লক্ষ্যে নতুন এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সমঝোতা স্মারকে গুলশান সোসাইটির পক্ষে স্বাক্ষর করেন সোসাইটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ এবং রাজউকের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এই সমঝোতা স্মারকের ফলে রাজউকের পক্ষ থেকে গুলশান-বনানী- বারিধারা লেকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে গুলশান সোসাইটি। এছাড়াও রাজউকের মালিকানাধীন গুলশান লেক পার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে সোসাইটি। রাজউক ও গুলশান সোসাইটির এই যৌথ কার্যক্রম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছে।

এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহীদ উল্লা খন্দকার, রাজউকের মেম্বর ডেভলপমেন্ট মেজর (ইঞ্জিনিয়ার) শামছুদ্দীন আহমেদ চৌধুরী অব., ডিএনসিসির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ, সমাপনী বক্তব্য রাখেন গুলশান সোসাইটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাহিন খান। এ ছাড়া বক্তব্য রাখেন গুলশান সোসাইটির লেক পার্ক ম্যানেজমেন্ট কমিটির কনভেনার অ্যাডভোকেট হোসনে আরা আহসান ও ইভা রহমান।

উল্লেখ্য, ঢাকার অন্যতম প্রসিদ্ধ আবাসিক কমিউনিটি গুলশান সোসাইটির সাথে এর আগে লেক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের সমঝোতা স্মারক ২০১৮ সালে প্রথম স্বাক্ষরিত হয়। লেক পার্ক ব্যবস্থাপনার সমঝোতা গত ২০০৫ সাল থেকে চলমান রয়েছে। এই চুক্তির আওতায় বনানী-গুলশান-বারিধারা লেকের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণে কাজ করে আসছে গুলশান সোসাইটি। লেকের পাড়ে গাছ লাগানো, দখলমুক্ত রাখা, লেকের পানি পরিষ্কার রাখা এবং ময়লা-আবর্জনামুক্ত রাখতে কাজ করছে গুলশান সোসাইটি। সৌন্দর্যবর্ধন কাজ করছে সোসাইটি।বিভিন্ন সময় লেকের গুলশান অংশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। লেকে বর্জ্য না ফেলতে এলাকাবাসীকে সচেতন করেছে গুলশান সোসাইটি

সম্পর্কিত খবর