এসজেআইবিএল ও ডিএসইর মধ্যে চুক্তি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসজেআইবিএল) মুদারাবা পারপিচুয়াল বন্ডের লেনদেন গতকাল থেকে শুরু হয়েছে। ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া বন্ডটির ট্রেডিং কোড ‘এসজেআইবিএলপিবন্ড’। ট্রেডিং শুরু হওয়ার আগে শাহ্জালাল ইসলামী ব্যাংক ও ডিএসইর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার এবং ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা (ইনচার্জ) মো. আব্দুল লতিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে ডিএসইর সিওও এম সাইফুর রহমান মজুমদার, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগীর, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ আবদুর রহিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসএভিপি মো. সাইফুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর