শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

কোচিংয়ে যাওয়ার পর নিখোঁজ ২ স্কুলছাত্রী উদ্ধার

বরগুনার পাথরঘাটায় নিখোঁজ দুই স্কুলছাত্রীকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।

এর আগে সোমবার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেনি ওই দুই স্কুলছাত্রী। পরে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ বিষয়টি আমলে নেয়।

পুলিশ জানায়, ঢাকাগামী রাজীব পরিবহন করে তারা ঢাকার উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ রাজীব পরিবহনের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান গোয়ালন্দ ফেরী ঘাটে নিশ্চিত হয়। গোয়ালন্দ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা গোয়ালন্দ ঘাট থেকে সোমবার রাতে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার বলেন, তাদের মধ্যে এক ছাত্রীর মা চট্টগ্রামে থাকে। সেখানেই তাদের মূলত গন্তব্য ছিল। ওই ছাত্রীর সঙ্গে আরও এক ছাত্রী সোমবার পাথরঘাটা থেকে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনে উঠে ঢাকার উদ্দেশে যায়। এক ছাত্রীর বড় ভাই আজ সন্ধ্যায় গোয়ালন্দ থানা থেকে তাদের আনতে যাবে।

সম্পর্কিত খবর