শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

৫০০০ কোটির পৈতৃক সম্পত্তি পাবে না সাইফের ছেলেরা!

সাইফ আলি খান বলিউড তারকা হিসেবে পরিচিতি হলেও তিনি রাজপরিবার থেকে এসেছেন। বাবা মনসুর আলি খান পাতৌদি ওরফে টাইগার পাতৌদির পর সাইফ পাতৌদির দশম নবাব।

টাইমস অব ইন্ডিয়ার খবর, ভোপালে প্রায় পাঁচ হাজার কোটি রুপি সমমূল্যের পৈতৃক সম্পত্তি রয়েছে সাইফের। তবে ওই সম্পত্তি থেকে তিন ছেলে ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে এক পয়সাও দিতে পারবেন না সাইফ! অবাক হচ্ছেন? কেন পারবেন না, জানেন?

খবরে বলা হয়েছে, ওই সমস্ত সম্পত্তি এবং পাতৌদি নবাববাড়ির অন্যান্য সম্পত্তি ভারত সরকারের বিতর্কিত শত্রু বিরোধ আইনের আওতায় পড়েছে। আইন অনুযায়ী, ওই সম্পত্তির দাবি কেউ করতে পারবে না। কিন্তু যদি কোনও উত্তরাধিকারী দাবি করে বসেন, তবে তাঁকে হাইকোর্টে আবেদন করতে হবে। এর পর তাঁকে যেতে হবে সুপ্রিম কোর্টে এবং সবশেষে তিনি ভারতের রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।

প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে, সাইফ আলি খানের প্রপিতামহ হামিদুল্লাহ খান ব্রিটিশ শাসনামলে পাতৌদির নবাব ছিলেন। তিনি কোনও সম্পত্তি কারও নামে উইল করে যাননি।

এবার কাজের প্রসঙ্গে ফেরা যাক, সাইফ আলি খানের ‘বান্টি অউর বাবলি টু’ সিনেমা মুক্তি পাবে আগামী ১৯ নভেম্বর। বরুণ ভি শর্মা পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান, রানি মুখার্জি, সিদ্ধান্ত চতুর্বেদি এবং নবাগত নায়িকা শর্বরী।

 

 

সম্পর্কিত খবর