শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পেতে ৭২ ঘন্টা লাগবে

ভিন্নবার্তা প্রতিবেদক: খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের ছোট্ট একটি অপারেশন বায়োপসি হয়েছে। অপারেশনের পর ফলাফল পেতে ৭২ ঘন্টাও লাগতে পারে। তিনি বলেন, এ ধরনের অপারেশনের পর কখনো ১৫-২১ দিনও সময় লাগে। আমেরিকার মতো জায়গায়ও এমন হয়। ফলে, আজকেই বলা যাবে না– ন্যাচার অর অরিজিন কী।

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকেরা দেখলেন–উনার একটা বায়োপসি করা দরকার। ছোট একটা লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, তার ন্যাচার অব ভিউ জানার জন্য লাম্পে বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে বেগম জিয়া সুস্থ আছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেছেন। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সব ধরনের বিদপমুক্ত।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘বায়োপসি করার পরিপ্রেক্ষিতে রেজাল্ট পেতে সময় লাগে। উনি সুস্থ আছেন। অপারেশনের পর বেগম জিয়ার ভাইটাল প্যারামিটার গুলো স্ট্যাবল আছে। এখন তিনি আইসিইওতে চিকিৎসাধীন আছেন। বায়োপসি ডায়গোনস্টিক পার্ট, পরের চিকিৎসা কী হবে, সেটা ঠিক হবে পরে।

এসময় ডা. জাহিদ হোসেন যোগ করেন, ডেডেকেটেড হাসপাতালে তার চিকিৎসার প্রয়োজন আছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন– তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং দেশের বাইরে চিকিৎসা নিশ্চিত করা যায়, সবাই যথাযথ ভূমিকা পালন করবেন।

এই লাম্প টা কোন জায়গায় এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তেজিত হয়ে যান এই ব্যক্তিগত চিকিতসক। বলেন, আপনি এরকম ভাবে কথা বলেন কেন। আমি বলেছি একটা ছোট লাম্প আছে সেটার জন্য বায়োপসি করতে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। আর কিছুনা।
এ সময় পাশ থাকে মহাসচিব তাকে শান্ত করে দিয়ে মাইক নিয়ে বলেন, আপনারা মোরালটির জায়গাটা দেখেন, ইথিক্স টা দেখেন। সে ব্যাপারে সহযোগিতা করে আমাদের পাশে থাকেন। আমরা বলেছি কতটুক কি হয়েছে। একটা পেশেন্টের প্রাইভেসি থাকে। কোথায় কি হয়েছে সেটা বলা যায়না।

সম্পর্কিত খবর