শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

পাকিস্তানি প্রেতাত্মারা সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে

রংপুরের পীরগঞ্জসহ সারাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার বেলা ২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জবি ছাত্রলীগের আহ্বায়ক (সম্মেলন প্রস্তুত কমিটি) আশরাফুল ইসলাম টিটনের সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইমদাদুল হক, ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোস্তফা কামাল, ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, জবি নীল দলের সভাপতি ড. জাকারিয়া মিয়া প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রলীগ নেতা ইবরাহীম ফরাজী, সৈয়দ শাকিল, আকতার হোসেন, মো. তোয়েব আলীসহ পদপ্রতাশী নেতারা।

মানববন্ধনে জবি উপাচার্য মো. ইমদাদুল হক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় কিছু পাকিস্তানি প্রেতাত্মারা এমন সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। দেশে আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। কিন্তু তার যথাযথ বিচার হয়নি বলে এমন সাম্প্রদায়িক হামলা বন্ধ হচ্ছে না। এবার প্রধানমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন। এই ঘটনার এমন বিচার করতে হবে যেন আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় ছাত্রলীগের অবস্থান ছিল। এমনকি তৎকালীন বিএনপি জোট ক্ষমতায় থাকাকালীনও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল। আমাদের লেখনী, বক্তব্য, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে প্রতিহত করতে হবে।

জবি ছাত্রলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, যারা দেশকে আফগানিস্তান ও সিরিয়ার মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সেই স্বাধীনতাবিরোধী পাকিস্তানি প্রেতাত্মারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে সংখ্যালঘুদের উপর হামলার করছে। কিন্তু বঙ্গবন্ধুর বাংলায় তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। এদেশে ধর্মান্ধতা ও ধর্মহীনতার কোনো স্থান হবে না।

সম্পর্কিত খবর