শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

টিএসসিতে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ অবমাননা, হেফাজতের তীব্র প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গানের মধ্যে পবিত্র হজের আহকাম ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’-কে বাদ্যযন্ত্রের সাথে গানের মধ্যে পরিবেশনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, টিএসসিতে গানের মধ্যে পবিত্র হজের আহকাম ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’-কে বাদ্যযন্ত্রের সাথে গানের মাধ্যমে যেভাবে উপহাস করা হয়েছে, আমরা তাতে গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি। মুসলিম প্রধান বাংলাদেশে পবিত্র হজের তালবিয়্যাকে এভাবে অবমাননা ইসলাম অবমাননার শামিল।

এধরনের ঘটনাকে কিছুতেই বরদাশত করা যায় না। আমরা বাংলাদেশের আলেম-উলামাসহ প্রত্যেক নাগরিক সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে। কিন্তু সম্প্রীতির কথা বলে হজের পবিত্র তালবিয়্যাকে (লাব্বাইক) এভাবে গান বানিয়ে প্রচার করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।

তিনি বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে হজের পবিত্র অংশবিশেষকে অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তাদের আইনের আওতায় নিয়ে আসুন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দিকে উসকানি দিচ্ছে। এদের আইনের আওতায় না আনলে এ ধরনের ইসলাম অবমাননার ঘটনা আরো বাড়তে থাকবে। তাই দেশের শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

সম্পর্কিত খবর