শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ভারতে করোনার নতুন ধরন শনাক্ত

ভারতে এওয়াই.৪.২ নামে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এটি করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা গোত্রের।

ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) জিনোম সিকোয়েন্সিং করে সাতজনের নমুনায় এ ধরন শনাক্ত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা বি এস সাতিয়া জানান, গত সেপ্টেম্বরে এসব নমুনা সংগ্রহ করা হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা। এ ছাড়া মহারাষ্ট্রের ১ শতাংশ নমুনাতেও নতুন ধরনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল।

সেপ্টেম্বরে ইন্দোরে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের নেপথ্যে ছিল ডেল্টার এ ধরন। আগস্টের তুলনায় তখন ৬৪ শতাংশ বেশি রোগী শনাক্ত হয়েছিল। আর্মি কলেজে প্রশিক্ষণরত ৪৪ জন সেনা কর্মকর্তা করোনা পজিটিভ হন। এরপরই কর্তৃপক্ষ তাদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠায়।

বি এস সাতিয়া বলেন, এনসিডিসি ১ অক্টোবরের মধ্যে সাতজনের প্রতিবেদন প্রকাশ করে এবং অন্যদের প্রতিবেদন প্রকাশ করে ১৬ অক্টোবর।

সিএসআইআর ল্যাবরেটরির একজন জ্যেষ্ঠ বিজ্ঞানী বলেছেন, এটি করোনার আসল ডেল্টা ধরনের তুলনায় ১০ গুণ বেশি সংক্রামক। সুতরাং এটি আরও বেশি বিপজ্জনক।

সম্পর্কিত খবর