শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

চালক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রাইভেটকারচালক আনোয়ার হোসেন হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে দুই আসামির উপস্থিতিতে তিনি এ রায় প্রদান করেন। রায়ে দণ্ডিতরা হলেন— ঢাকার সাভারের জোরলপুর কান্দারচর এলাকার চান মিয়ার ছেলে হাসান মিয়া ও ইজু মিয়া, একই এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম মাহমুদ, হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে মনির হোসেন, একই এলাকার ওহাব আলীর ছেলে দারোগ আলী ও বাগেরহাটের শরণখোলা থানার দক্ষিণ রাজাপুর এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম।

মমলার এজহারে বলা হয়েছে, ২০১২ সালের ১৪ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর মিরপুরের বাসাবাড়ি থেকে প্রাইভেটকার চালিয়ে সাভারের হেমায়েতপুরের উদ্দেশে রওনা দেন চালক আনোয়ার হোসেন খোকা।

এর পর রাত ১১টার দিকে তার স্ত্রী পাপিয়া আক্তার ও পরিবারের লোকজন তার মোবাইলে ফোন করলে তার মোবাইল ফোনটি অপরিচিত একজন ব্যক্তি রিসিভ করে বলেন এটি চার্জে দিয়ে ভাড়ায় চারজন যাত্রী নিয়ে সিলেটের জাফলং গেছেন।

এর দুদিন পর মানিকগঞ্জ সদর থানার অরঙ্গবাদ এলাকার হাকিম আলীর মৎস্য খামারের পাশ থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আতিকুল ইসলাম বাদী হয়ে ঢাকার মিরপুরের দারুস সালাম থানায় অজ্ঞাত নামাদের আসামি করে জিডি করেন। পরে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা হয়।

তদন্ত শেষে ২০১৩ সালের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার বিকালে দুই আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নিরঞ্জন বসাক এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম, মো. লুৎফর রহমান ও শেখ মো. নজরুল ইসলাম রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

সম্পর্কিত খবর