শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

একশ কোটি টিকাদানের মাইল ফলকে ভারত

বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারত করোনার টিকাদান কর্মসূচিতে নতুন মাইলফলকে পৌঁছেছে। সরকারি হিসাবে ৯ মাসে একশো কোটি ছাড়িয়েছে তাদের টিকা দেওয়ার সংখ্যা।

বৃহস্পতিবার এ খবর জানায় দেশটির গণমাধ্যম। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, চলতি বছর ১৬ জানুয়ারি ভারতে করোনা প্রতিরোধে টিকা দেওয়া শুরু হয়। মাত্র ৯ মাস বা ২৭৮ দিনে ১ বিলিয়ন (একশো কোটির) টিকাদানের মাইল ফলকে পৌঁছার কৃতিত্ব অর্জন করে দেশটি। যা করোনার সবচেয়ে বিপদজনক ডেল্টা ভ্যারিয়েন্টের মোকাবেলায় গুরুত্বপূর্ণ বলে ভাবা হচ্ছে। এরমধ্যে ৭০ কোটি ৭০ লাখের বেশি মানুষ পেয়েছেন এক ডোজ টিকা। এছাড়া ২৯ কোটি ১০ লাখের বেশি পেয়েছেন করোনার ডাবল ডোজ টিকা। যা শতকরা হিসাবে ৩০ শতাংশ।

দেশটির সরকারের লক্ষ্য চলতি বছর শেষ নাগাদ ডাবল ডোজ টিকাগ্রহণকারী ব্যক্তির সংখ্যাকে একশো কোটিতে নেয়া। এজন্য টিকা কর্মসূচির গতি আরো বাড়াতে চায় ভারত। গত জুনে চীনের পর ভারত দ্বিতীয় দেশ যারা একশো কোটি ডোজের মাইল ফলকে পৌঁছলো।

এ মাইলফলক অর্জন উপলক্ষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে অনুষ্ঠান আয়োজন করে উদযাপনের কথা জানিয়েছেন। যদিও ভারতে বর্তমানে কভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ। যুক্তরাষ্ট্রের পরই দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন। তারপর তিনে অবস্থান ব্রাজিলের। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। দেশটিতে প্রায় ৪ লাখ ৫৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যান। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৭ লাখ ৫৩ হাজার এবং ব্রাজিলে এ সংখ্যা ৬ লাখ ৪ হাজার।

 

সম্পর্কিত খবর