শিরোনাম
icon ছয় দফায় কমল সোনার দাম icon গ্রুপ বীমা চুক্তি নবায়ন হলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির মধ্যে icon বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক icon ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ১,৬৭৪ icon বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী icon দর বৃদ্ধির শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং icon দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon একনেকে ১৬ প্রকল্প অনুমোদিত icon ডিএমপির অভিযানে আরো আটক ৫৬৫ icon ৩৩ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ icon ১৯ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু icon সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৪০৭ কোটি টাকার icon পোশাক শ্রমিকের মজুরি বাড়ানোর প্রস্তাব সিপিডির icon দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর icon বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক icon মেঘনা আলমকে দুদকে তলব icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস icon গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন icon পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু icon বে-লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফাতেমা জহির icon ১৬ দিনে রেমিট্যান্স ২৪ হাজার ৩৫৩ কোটি টাকা icon ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান
down of head

বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসের একটি চালু করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।

তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে।

তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করেছে। এছাড়া, কম খরচে রেমিট্যান্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত খবর