লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ১৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ২৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকার।
২৩ কোটি ২৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ , ডরিন পাওয়ার জেনারেশন্স এন্ড সিস্টেম, শাইনপুকুর সিরামিকস পিএলসি, সিটি ব্যাংক এবং বারাকা পতেঙ্গা পাওয়ার ।



