শিরোনাম
icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি
down of head

অবশেষে বলিউডে বাঁধন!

অবশেষে বলিউডে পা রাখছেন ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় করছেন বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায়। এর শুটিংয়ে অংশ নিতে ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন এই অভিনেত্রী, আছেন মুম্বাইয়ে।

তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী। এই বিষয়ে কথা বলার জন্য আরও দু’দিন সময় চেয়েছেন তিনি।

তার ভাষ্য, ‘বলিউড-হলিউডে কাজ করার আগ্রহ কার না থাকে। আমারও আছে। কিন্তু সেটি শতভাগ নিশ্চিত না হয়ে, আগাম বলা ঠিক হবে না। আমি সব বলবো। একটু সময় দিন।’

কিন্তু বাঁধনের কাজের বিষয়টি স্পষ্ট করেছেন নির্মাতা বিশাল ভরদ্বাজ নিজেই। আজ দুপুরে তিনি তার ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। আর ক্যাপশন দিয়েছেন, ‘সো ডিলাইটেড টু হ্যাভ দিস গর্জিয়াস অ্যাক্টর ফ্রম বাংলাদেশ’।

এদিকে, এই সিনেমার জন্য প্রথম বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেন বিশাল। এরপর প্রস্তাব দেওয়া হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনকেও। সেসময় দুই অভিনেত্রীই মন্তব্য করেছিলেন, সিনেমার গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। অবশেষে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’খ্যাত এই নির্মাতার সঙ্গে যুক্ত হলেন বাঁধন।

 

সম্পর্কিত খবর