শিরোনাম
icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন icon এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল icon অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে icon বিমা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর icon ডেঙ্গুতে আরও ৩ মৃ*ত্যু, ভর্তি ১,৫৯৮ icon হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১,৬৮২ icon অক্টোবরে এলটিইউ ভ্যাটের প্রবৃদ্ধি icon এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ icon জোনাল সম্মেলন করেছে সন্ধানী লাইফ icon প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব নিয়োগ icon মিশ্র সূচকে লেনদেন ৭৯৮ কোটি টাকা icon ফরিদপুর ও খুলনায় সন্ধানী লাইফের সম্মেলন icon বগুড়ায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন icon জলবায়ু ঝুঁকি মোকাবিলায় হবে ভবিষ্যতের বীমা: আইডিআরএ চেয়ারম্যান icon ঢাকায় তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার মেলা icon নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন icon মিশ্র সূচকে ২ ঘণ্টায় লেনদেন ৩৫৫ কোটি icon শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত icon ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক icon যমুনা পাড়ের ১ লাখ মানুষ বন্যা বিমার আওতায় : আইডিআরএ icon ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার icon বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষণা icon এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
down of head

এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল

২০-২২ নভেম্বর ঢাকা সফরের সূচি ছিল এএফসি সভাপতি শেখ সালমানের। এএফসি সভাপতি ও তার প্রতিনিধি দলের জন্য অন অ্যারাইভাল ভিসা এবং প্রয়োজনীয় প্রস্তুতির ব্যবস্থা গ্রহণ করেছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত এএফসি সভাপতি বাংলাদেশ সফর বাতিল করেছেন।

আগামী ১৮ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ড নাইট। ঐ অনুষ্ঠান শেষ করে নিজ দেশ বাহরাইন যাওয়ার আগে বাংলাদেশে আসার কথা ছিল শেখ সালমানের। থাইল্যান্ড থেকে এখন সরাসরি নিজ দেশে যাবেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এএফসি সভাপতির কার্যালয় ব্যক্তিগত কারণে সফর বাতিলের বিষয়ে অবহিত করেছে। তবে ফুটবলসংশ্লিষ্টদের ধারণা, ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সালমান এজন্যই সফর স্থগিত করেছেন।

গত বছরও এএফসি সভাপতির ঢাকায় আসার সূচি ছিল। জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাকে প্রধান অতিথি রেখে বাফুফে পরিকল্পনা করেছিল। গত বছরও শেষ মুহুর্তে ব্যক্তিগত কারণে তিনি বাংলাদেশ সফর বাতিল করেন।

আগামী পরশু এএফসি অ্যাওয়ার্ড নাইটে বাফুফে দু’টি ক্যাটাগিরতে মনোনয়ন পেয়েছে। গত বছর গ্রাসরুট ক্যাটাগরিতে বাফুফে পুরস্কার পেয়েছিল। এবার বাফুফে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। গত বার গ্রাসরুটে পুরস্কৃত হওয়ায় এবার এই ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার সম্ভাবনা কমই। এবার মেম্বার এসোসিয়েশন ক্যাটাগরিতে বাফুফের পুরস্কারের সম্ভাবনা রয়েছে।

এএফসি অ্যাওয়ার্ড নাইটে বাফুফে সভাপতি-সাধারণ সম্পাদক যাচ্ছেন না। সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও সাব্বির আহমেদ আরেফের যাওয়ার কথা রয়েছে। সাফও এএফসি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে। আগামীকাল রাতে সাফ ফাইনাল শেষ করে পরশু দিন সকালে ব্যাংককের বিমান ধরবেন সাফ কর্তারা।

সম্পর্কিত খবর