শিরোনাম
icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন icon এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল icon অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে icon বিমা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর icon ডেঙ্গুতে আরও ৩ মৃ*ত্যু, ভর্তি ১,৫৯৮ icon হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১,৬৮২ icon অক্টোবরে এলটিইউ ভ্যাটের প্রবৃদ্ধি icon এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ icon জোনাল সম্মেলন করেছে সন্ধানী লাইফ icon প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব নিয়োগ icon মিশ্র সূচকে লেনদেন ৭৯৮ কোটি টাকা icon ফরিদপুর ও খুলনায় সন্ধানী লাইফের সম্মেলন icon বগুড়ায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন icon জলবায়ু ঝুঁকি মোকাবিলায় হবে ভবিষ্যতের বীমা: আইডিআরএ চেয়ারম্যান icon ঢাকায় তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার মেলা icon নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন icon মিশ্র সূচকে ২ ঘণ্টায় লেনদেন ৩৫৫ কোটি icon শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত icon ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক icon যমুনা পাড়ের ১ লাখ মানুষ বন্যা বিমার আওতায় : আইডিআরএ icon ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার icon বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষণা icon এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
down of head

বিমা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর

বর্তমান দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানির প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসা. নাজমুন নাহার। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রশ্নোত্তরমঞ্চ তৈরি হয়। অধিবেশনে এমপি নাজমুন নাহার জানতে চান, ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, এমতাবস্থায় বিমা খাতের প্রতি মানুষের আস্থা কীভাবে বজায় থাকবে এবং গ্রাহকদের পাওনা পরিশোধে সরকার সময়বদ্ধ ও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেবে কি না। এছাড়া তিনি আইডিআরএকে আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়েও জানতে চান।

এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আইডিআরএকে নতুনভাবে সাজানো হয়েছে এবং সেখানে দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে সব বিমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে বিমা গ্রহীতাদের টাকা দিয়ে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে, ফলে এসব জমি বিক্রি করে বিমা দাবি পরিশোধ করতে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এরপরও যেসব কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর