গার্ডিয়ান লাইফের “নির্ভর” একটি রেগুলার ইনকাম প্লান
একটানা দীর্ঘ সময় সঞ্চয় না করেও ভবিষ্যতের জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করা সম্ভব। নির্দিষ্ট ৫ থেকে ১০ বছর প্রিমিয়াম জমা দিয়ে পরবর্তী ৫ থেকে ১৫ বছর পর্যন্ত কিস্তিতে অর্থ পাওয়ার সুযোগ দিতে গার্ডিয়ান লাইফ এনেছে ‘অ্যান্টিসিপেটেড এনডাউমেন্ট অ্যাশিওরেন্স প্ল্যান—নির্ভর’।
সঞ্চয় ও নিয়মিত আয়ের পাশাপাশি এ পরিকল্পে থাকছে জীবনবীমা সুরক্ষা, মেয়াদপূর্তিতে বোনাস এবং পলিসির বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা।
‘নির্ভর’ পরিকল্পের গ্রাহকেরা ৫, ৮ অথবা ১০ বছর মেয়াদে প্রিমিয়াম জমা দিতে পারবেন। প্রিমিয়াম পরিশোধের মেয়াদ শেষ হলে নির্ধারিত শর্ত অনুযায়ী পরবর্তী ৫, ৮, ১০ অথবা ১৫ বছর নিয়মিত আয় পাওয়া যাবে। পলিসির মেয়াদ শেষে সর্বশেষ কিস্তির সঙ্গে জমাকৃত বোনাস ও মুনাফাও দেওয়া হবে। ফলে নির্দিষ্ট সময়ের সঞ্চয় থেকে পরবর্তী কয়েক বছর নিয়মিত অর্থ পাওয়ার সুযোগ তৈরি হবে।
গ্রাহকের আর্থিক সামর্থ্য ও প্রয়োজন বিবেচনায় বীমা অঙ্ক নির্ধারণের সুযোগ রয়েছে। এ পরিকল্পল্পে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বীমা অঙ্ক নেওয়া যাবে। পলিসির মেয়াদ ১০ থেকে ২৫ বছর। প্রিমিয়াম জমা দেওয়া যাবে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক ভিত্তিতে।
শুধু নিয়মিত আয় নয়, পলিসির পুরো মেয়াদে থাকছে জীবনবীমা সুরক্ষাও। পলিসির শর্ত অনুযায়ী বীমাগ্রহীতার মৃত্যু হলে পূর্ণ বীমা অঙ্কের সঙ্গে প্রযোজ্য বোনাস ও মুনাফা দেওয়া হবে। এ ছাড়া পলিসি চালুর দুই বছর পর সমর্পণ বা পরিশোধিত মূল্য পাওয়ার সুযোগ রয়েছে। একই সময় পর পলিসির মূল্যের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে।
প্রতিবছর জমা দেওয়া প্রিমিয়ামের ওপর প্রচলিত আইন অনুযায়ী আয়কর রেয়াত পাওয়া যাবে। মূল পরিকল্পের সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিগুণ ক্ষতিপূরণ, স্থায়ী অক্ষমতা, স্বাস্থ্যবীমা ও গুরুতর রোগের বিপরীতে সুরক্ষা যুক্ত করার সুযোগ রয়েছে।
১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এ পলিসি নিতে পারবেন। তবে মেয়াদপূর্তিতে গ্রাহকের বয়স সর্বোচ্চ ৭৫ বছর হতে হবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডিজিটাল সেবার পাশাপাশি ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তা এবং পাঁচ দিনের মধ্যে বীমা দাবি নিষ্পত্তির ব্যবস্থাও রয়েছে।
তাই নির্ভয়ে ‘নির্ভর’ পলিসি গ্রহণের আগে প্রিমিয়ামের পরিমাণ, নিয়মিত আয়ের কিস্তি, বোনাসের ধরন এবং অন্যান্য শর্ত জেনে নিতে পারেন কোম্পানির প্রতিনিধির কাছ থেকে।



