জোনাল সম্মেলন করেছে সন্ধানী লাইফ
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্ষ সমাপনী-২০২৬ সফল করার লক্ষ্যে ব্রাক লার্নিং সেন্টারে কুমিল্লা জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।
অনুষ্ঠানে কুমিল্লা জোনের মনিটরিং ইনচার্জ জনাব হারাধন কুমার বড়ুয়া এসভিপি সহ সকল জিএম, ডিজিএম, এজিএমগন সহ প্রায় দুই শতাধিক সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।



