ফরিদপুর ও খুলনায় সন্ধানী লাইফের সম্মেলন
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বর্ষ সমাপনী-২০২৬ সফল করার লক্ষ্যে ব্র্যাক লার্নিং সেন্টারে ফরিদপুর ও খুলনা জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান মজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ফরিদপুর জোনের মনিটরিং ইনচার্জ জনাব আব্দুল আজিজ মুন্সী, এসভিপি(উন্নয়ন) ও খুলনা জোনের মনিটরিং ইনচার্জ জনাব জয়নাল আবেদিন জুলু, এসভিপি(উন্নয়ন) এবং ফরিদপুর ও খুলনা জোনের সকল জিএম, ডিজিএম, এজিএমগন সহ প্রায় শতাধিক সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।



