শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা

প্রযোজ্য সিকিউরিটিজ আইন যথাযথভাবে অনুসরণ না করায় মার্চেন্ট ব্যাংকার প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।বাংলাদেশ ব্যাংক নির্দেশনা

গত ৮ নভেম্বর বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টসের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিশনের পক্ষে চিঠিতে স্বাক্ষর করেন এনফোর্সমেন্ট বিভাগের সহকারী পরিচালক রুবেল হোসেন।

বিএসইসির চিঠি সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর আইডিএলসি ইনভেস্টমেন্টসের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে কমিশন। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির আগে ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটি লিখিতভাবে তাদের বক্তব্য ও ব্যাখ্যা কমিশনের কাছে জমা দেয়।

নোটিশে উত্থাপিত অভিযোগ এবং প্রতিষ্ঠানের লিখিত ব্যাখ্যা পর্যালোচনা করে সিকিউরিটিজ আইন পরিপালনে কিছু ব্যত্যয়ের প্রমাণ পেয়েছে কমিশন। তবে এসব ব্যত্যয়ের মাত্রা বিবেচনায় নিয়ে আপাতত প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সিকিউরিটিজ আইন মেনে চলার ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, ভবিষ্যতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন কিংবা আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ধরনের কোনো ঘটনা পুনরায় ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিএসইসির সতর্কীকরণের এ সিদ্ধান্তের কারণে আইডিএলসি ইনভেস্টমেন্টসের আইনগত দায়দায়িত্ব শেষ হবে না। আইন পরিপালনে ব্যর্থতার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তার কাছে প্রতিষ্ঠানটির আইনগত দায়বদ্ধতা বহাল থাকবে বলেও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

এ ছাড়া সতর্কীকরণ পত্রের অনুলিপি বিএসইসি চেয়ারম্যানের দপ্তর, এনফোর্সমেন্ট বিভাগের কমিশনার এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর নির্বাহী পরিচালকদের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর