শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (০৮ নভেম্বর-১২ নভেম্বর) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ০২ লাখ টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৪ লাখ টাকা। এতে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৬৩৪ কোটি ০২ লাখ টাকা।

এদিকে সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্ট। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে সূচকটি ৩১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।

অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসইর এসএমই সূচক ডিএসএমইএক্স ২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ৯৪২ দশমিক ২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫২৬ কোটি ৭৯ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে শেয়ার ও ইউনিটের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭ কোটি ৭৩ লাখ, যা আগের সপ্তাহে ছিল ৮৯ কোটি ৭৪ লাখ।

বাজারের সার্বিক চিত্রে দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৩৫টির। এ ছাড়া ৩৮টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল এবং ৩১টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।

সপ্তাহজুড়ে ডিএসইর ব্লক মার্কেটে ১৬৭ কোটি ১ লাখ টাকা, এসএমই মার্কেটে ১২ কোটি ৯৬ লাখ টাকা, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ৫৮ লাখ টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৫১ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর