শিরোনাম
icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর
down of head

চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা

সেই নব্বই দশকের শেষ থেকে চলচ্চিত্র জগতে গ্ল্যামার ছড়িয়ে আসছেন দিলারা হানিফ পূর্ণিমা। তার সিনে অঙ্গনে পথচলার তিন দশকের দীর্ঘ সময় পেরোবে কিছুদিন বাদেই। বয়সও চল্লিশ পেরিয়েছে তার। কিন্তু তার গ্ল্যামার দেখে এখনও বোঝার উপায় নেই বয়স যে একটা সংখ্যা মাত্র; উল্টো দিন যতো যাচ্ছে, পূর্ণিমার তারুণ্যের দীপ্তি আরও বেশি করে প্রকাশ পাচ্ছে।

পূর্ণিমা মানেই যেন রূপের জাদুকরি এক আবেদন। তাকে ভক্তরা আখ্যায়িত করেন ‘চিরসবুজ নায়িকা’ বলেই। এবার তার লুকে এমনই এক ভিন্নতা দেখা গেল, যা দেখে ভক্তরা তাকে অষ্টাদশী তরুণী হিসেবেই আখ্যায়িত করছেন।

সদ্য সামাজিক মাধ্যমে নিজের কিছু নতুন লুকের ছবি শেয়ার করেছেন। তাতে পূর্ণিমার ফ্যাশন সেন্স ও পোশাকের বাছাই ছিল একটু ব্যতিক্রম। যেমন একটি ছবিতে তাকে কালো এক গর্জিয়াস টপস-এ দেখা গেছে। যা তার আধুনিক ও সোফিস্টিকেটেড লুককে ফুটিয়ে তুলেছে।

নিজের বেশ কয়েকটি ভিন্ন লুকে এবার ধরা দিয়েছেন ঠিকই; বিশেষভাবে নজর কেড়েছে তার হেয়ারস্টাইল ও মাথার নান্দনিক এক্সেসরিজ।

কখনো তিনি চুলগুলো পরিপাটি করে পেছনে রেখে মাথায় পরেছেন ক্রিস্টাল পাথর ও মুক্তাখচিত কালো রঙের আকর্ষণীয় হেডব্যান্ড, আবার কখনো ক্লাসি বান বা আপডু হেয়ারস্টাইলের সঙ্গে যুক্ত করেছেন রকমারি ফুলের মোটিফের চমৎকার সব হেয়ার ক্লিপ ও ক্রিস্টাল হেয়ার পিন।

তার নতুন এই হেয়ারস্টাইল এবং ইউনিক হেয়ার এক্সেসরিজের নিখুঁত ব্যবহার পুরো লুকটিকে যে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে, তা বলাই বাহুল্য।

ভক্তরাও পূর্ণিমার এমন রূপের প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেনের মন্তব্য ছিল এমন, ‘আমার বয়স যখন ১২, তখন পূর্ণিমার বয়স ২৭। এখন আমার বয়স ২৬, আর পূর্ণিমার বয়স ১৮’।

সম্পর্কিত খবর