শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অর্ধশতাব্দী পর প্রথম ইহুদি বিয়ে

৫২ বছর পর প্রথম ইহুদিদের কোনো বিয়ে অনুষ্ঠিত হলো বাহরাইনে।  রাজধানী মানামার বিখ্যাত হোটেল রিটজ কার্লটনে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে দেশটির অর্থোডক্স ইউনিয়ন।

উপসাগরীয় অঞ্চলের ইহুদিদের এসোসিয়েশনের রাব্বি এলি আবাদি বলেন, ইহুদিদের জন্য বিয়ে খুবই আনন্দের বিষয়। কারণ এরমধ্য দিয়ে নতুন ইহুদি পরিবারের জন্ম হয়। এরমধ্যে বাহরাইনে অর্ধশতাব্দী পরে প্রথম ইহুদি বিয়ে অনুষ্ঠিত হয়েছে, যা আরও বেশি আনন্দের।

তিনি আরও বলেন, এই অঞ্চলে এখনো ইহুদি পরিবার বাড়ছে যা আমাদের জন্য আনন্দের বিষয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাহরাইনের সাবেক রাষ্ট্রদূত হুদা নুনো এ বিয়ে নিয়ে টুইট করে উচ্ছ্বাস জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে।

ফলে এ অঞ্চলে আরব ও ইহুদিদের মধ্যেকার হারিয়ে যাওয়া বিশ্বাস আবারো ফিরতে শুরু করেছে। বাহরাইনের ইহুদি সম্প্রদায়ের প্রেসিডেন্ট দাউদ ইব্রাহীম বলেন, আমরা এখন নতুন পথে হাটছি। এই বিয়ে বাহরাইনের ইহুদি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আরও বড় করে বললে সমগ্র মধ্যপ্রাচ্যের ইহুদিদের জন্যেই এটি গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত খবর