শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বোরকা পরে শুটিং স্পটে পরীমনি

 

ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। মাদক মামলায় জামিন পাওয়ার পর প্রথম শুটিংয়ে অংশ নিলেন তিনি। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং করেছেন এই নায়িকা। তবে আগের মতো সাধারণভাবে শুটিং স্পটে যেতে পারেননি। পরীমনি আসবেন শুনেই উৎসুক জনতার ঢল নামে কালীমন্দির বটতলায়। তাই নায়িকা একটু কৌশল অবলম্বন করলেন। কেউ যাতে চিনতে না পারে সেজন্য বোরকা পরে শুটিং স্পটে যান। বোরকা পরিহিত একটা ছবিও মানবজমিনের হাতে এসেছে।

যেখানে শুধু পরীমনির চোখ দেখা যায়৷ মুখও ঢাকা। বহুদিন পর চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দ শুনে পরীমনি যে ভীষণ উচ্ছ্বসিত তা আর বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টও দিয়েছেন এ নিয়ে।

‘গুনিন’ সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের একটি ছবি দিয়ে এ নায়িকা সেখানে লেখেন, ওস্তাদজী গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’র আখড়া থেকে। দিস পিওর ক্যানডিড ক্লিক বাই পরী। ‘গুনিন’ সিনেমায় পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।

সম্পর্কিত খবর