শিরোনাম
icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক
down of head

বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে রদবদল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক পদে ১২ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে কয়েকজন কর্মকর্তার দায়িত্ব কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসইসির প্রশাসন ও অর্থ বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এতদিন মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে তার কাছ থেকে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব সরিয়ে শুধু মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্ব রাখা হয়েছে।

নির্বাহী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের দায়িত্বে এবং নির্বাহী পরিচালক রাজীব আহমেদ আইসিটি ডিভিশনের দায়িত্বে থাকছেন। নির্বাহী পরিচালক মো. মনসুর রহমান আগের মতো প্রশাসন ও অর্থ ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতদিন গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ডিভিশন এবং করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বে ছিলেন। নতুন আদেশে করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে শুধু আরঅ্যান্ডডি ডিভিশনের দায়িত্বে রাখা হয়েছে।

নির্বাহী পরিচালক (লিগ্যাল সার্ভিস) মো. মাহবুবুর রহমান চৌধুরী আইন ডিভিশনের দায়িত্বেই থাকছেন। অন্যদিকে নির্বাহী পরিচালক মো. আবুল কালামের দায়িত্ব বাড়ানো হয়েছে। এতদিন তিনি ডেরিভেটিভস ডিভিশন ও বিএসইসির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। নতুন করে তার ওপর করপোরেট ফাইন্যান্স ডিভিশনের দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে এখন তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন তিনি।

প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কামরুল এনাম খান আগের মতো চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন ডিভিশনের দায়িত্ব পালন করবেন।

রিপন কুমার দেবনাথ এনফোর্সমেন্ট ডিভিশন এবং মীর মোশাররফ হোসেন চৌধুরী ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্বে থাকছেন।

নির্বাহী পরিচালক শেখ মাহবুব উর রহমানকে নতুন করে মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ ডিভিশনের দায়িত্ব পালন করেছেন আনোয়ারুল ইসলাম।

নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের (জিপিএমএস) দায়িত্বে অপরিবর্তিত থাকছেন।

বিএসইসিতে নির্বাহী পরিচালকের মোট ১২টি পদ রয়েছে। বর্তমানে ওই সব পদে কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর আগে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বিএসইসির এই শীর্ষ কর্মকর্তাদের বেশ কয়েকটি পদ ফাঁকা ছিল

সম্পর্কিত খবর