শিরোনাম
down of head

'নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব' শুরু
সাড়ে ৪ হাজার কোটি টাকা বীমা দাবি পরিশোধ মেঘনা লাইফের

বিগত বছরগুলোতে ৪,৪২৮.৫০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান মেঘনা লাইফ ইন্সুরেন্স। শুধুমাত্র ২০২৫ সালে কোম্পানিটি ২৮৬.৭৮ কোটি টাকা দাবি পরিশোধ করে, যেখানে দাবি পরিশোধের হার ছিল ৯৮.৭৪ শতাংশ। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা ১৯৪.১৮ কোটি টাকার দাবি পরিশোধের মাধ্যমে পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করেছে মেঘনা লাইফ।

দেশের প্রথম প্রজন্মের এই জীবন বীমা প্রতিষ্ঠান মৃত্যু দাবি সহ সব ধরনের বীমা দাবির অর্থ আধুনিক ব্যাংকিং ব্যবস্থা—বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে সরাসরি পলিসিহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে গ্রাহকেরা ঘরে বসেই সহজে বীমা দাবির টাকা পেয়ে থাকেন।

​সাধারণ মানুষের জন্য বীমা সেবা আরও সহজ ও দ্রুত করতে ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি পলিসি চালুকরণ’ নিয়ে‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির ৩০ বছরে পদার্পণ উপলক্ষে সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চার মাসব্যাপী ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এজন্য উন্নয়ন সভাও করে মেঘনা। এতে সেপ্টেম্বর মাসের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ এবং তামাদি বা পেইড-আপ পলিসি চালুর লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠকর্মীদের পুরস্কৃত করে উৎসাহিত করা হয়।

 

এ প্রসঙ্গে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমদ বলেন, “নবায়ন প্রিমিয়ামই লাইফ বীমার মূল চালিকাশক্তি। তবে বর্তমানে গোটা লাইফ বীমা খাতে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের চেয়ে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে বিপুলসংখ্যক পলিসি তামাদি ও পেইড-আপ হয়ে যাচ্ছে, যা সামগ্রিকভাবে বীমা খাতের সমস্যা বৃদ্ধির অন্যতম কারণ।”

​তিনি আরও জানান, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি আধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির মেলবন্ধন এবং বৈচিত্র্যময় ক্যাম্পেইনের মাধ্যমে নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি ও তামাদি পলিসি পুনরায় চালুর ওপর বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।

সম্পর্কিত খবর