down of head

ডেল্টা লাইফে নতুন প্রশাসক নিয়োগ

 

বীমা গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন করায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আবারো নতুন প্রশাসক নিয়োগ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। নিয়ন্ত্রণ সংস্থার  সাবেক সদস্য মো. কুদ্দুস খানকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।  আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি আইডিআরএর সদস্য হিসেবে যোগদান করেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. কুদ্দস খান।

কুদ্দুস খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

গত ১০ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডেল্টা লাইফের প্রশাসক (যুগ্ম সচিব-অব.) মো. রফিকুল ইসলাম।  তাঁর পদত্যাগ এর কারণে ১৩ অক্টোবর বীমা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে আইডিআরএ।

এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি আইডিআরএর সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।  সুলতান আবেদীন মোল্লার দায়িত্ব পালন শেষে, সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে কোম্পানিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

সম্পর্কিত খবর