শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর icon ফার্মা এইডসের বোর্ড সভা ১৪ নভেম্বর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon রেইনউইক যজ্ঞেশ্বরের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ১০ কোটি দিয়ে ১৫ কোটি টাকা চেয়ারম্যানের আত্মসাত! icon ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৬৫ জন icon কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী icon ৮ দিনে প্রবাসী আয় ১১৩ কোটি ডলার icon ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী icon অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নামল icon মানি চেঞ্জারদের সুযোগ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক icon চিকিৎসায় বিদেশে নেওয়া যাবে ৩০ হাজার ডলার
down of head

দেশে গ্যাস উৎপাদন ২৫৮৩ এমএমসিএফডি

দেশে একদিনে ২ হাজার ৫৮৩ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন হয়েছে ১ হাজার ৫৯৯ দশমিক ৯ মিলিয়ন ঘনফুট। আর আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনঃগ্যাসীকরণের মাধ্যমে সরবরাহ হয়েছে ৯৮৩ দশমিক ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত পেট্রোবাংলার ২০ ও ২১ সেপ্টেম্বরের দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন ও বিতরণ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট সক্ষমতা ৩ হাজার ৮৫৪ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে উৎপাদন হয়েছে ২ হাজার ৫৮৩ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ মোট সক্ষমতার প্রায় ৬৭ শতাংশ ব্যবহার হয়েছে।

দেশীয় গ্যাস উৎপাদনে সবচেয়ে বেশি এসেছে আন্তর্জাতিক কোম্পানিগুলোর গ্যাসক্ষেত্র থেকে। এসব কোম্পানি থেকে উৎপাদন হয়েছে ৮৭৫ দশমিক ২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শেভরনের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে এসেছে ৭০৬ দশমিক ২ মিলিয়ন ঘনফুট।

রাষ্ট্রীয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড থেকে উৎপাদন হয়েছে ৪৮১ দশমিক ৮ মিলিয়ন ঘনফুট। সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড থেকে ১৩৯ দশমিক ৬ মিলিয়ন ঘনফুট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড থেকে ১০৩ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে।

অন্যদিকে, আরপিজিসিএল পরিচালিত এলএনজি থেকে গ্যাস সরবরাহ হয়েছে ৯৮৩ দশমিক ৪ মিলিয়ন ঘনফুট। এলএনজির পুনঃগ্যাসীকরণ সক্ষমতা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট থাকলেও সেখান থেকে সক্ষমতার তুলনায় কম গ্যাস সরবরাহ হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ১১৯টি উৎপাদনশীল কূপের মাধ্যমে এই গ্যাস উৎপাদন হয়েছে। এসব কূপের মোট গ্যাস উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৮৫৪ মিলিয়ন ঘনফুট।

এদিন গ্যাস উৎপাদনের পাশাপাশি মোট ৫ হাজার ৫৯৬ দশমিক ৬ টন কনডেনসেট উৎপাদন হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলোর গ্যাসক্ষেত্র থেকে কনডেনসেট এসেছে ৪ হাজার ৫৩৬ টন।

সম্পর্কিত খবর