সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিডি থাই ফুড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১ে৩সেপ্টেম্বর-১৭ সেপ্টেম্বর) শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সায়।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৮০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ দশমিক ০৫ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা।
এ ছাড়া তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৮৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭ দশমিক ৮৪ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৭ দশমিক ২৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৩ শতাংশ, বেক্সিমকোর ৬ দশমিক ৫১ শতাংশ, বিডি থাইয়ের ৬ দশমিক ৩৩ শতাংশ এবং তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০৪ শতাংশ শেয়ার দর কমেছে।



