সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ্ব টেক্সটাইলস
বিদায়ী সপ্তাহে (১৩সেপ্টেম্বর -১৭ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২০ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৮৪ টাকা ৪০ পয়সায়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৩৮ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪৪ টাকা ৪০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৯৯ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৩২ টাকা ৬০ পয়সায়।
এ ছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১৭ দশমিক ৪৬ শতাংশ, মেঘনা পেটের ১৬ দশমিক ৩৮ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৯৫ শতাংশ, খান ব্রাদার্সের ১৫ দশমিক ০৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৩ দশমিক ৩১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ১৩ দশমিক ০৫ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের ১০ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।



