down of head

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ১৯ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৪৬ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ১৭ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৪ শতাংশ।

এ ছাড়া ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ইস্টার্ন ব্যাংক, প্যাসিফিক টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স , মালেক স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

সম্পর্কিত খবর