লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯১ লাখ ১২ হাজার টাকার।
১ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্, মালেক স্পিনিং মিলস্, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সায়হাম কটন মিলস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।



