শিরোনাম
icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর
down of head

পলিছি গ্রাহকদের জন্য বোনাস ঘোষনা

গ্রাহকদের জন্য ৬৩ টাকা পলিসি বোনাস ঘোষণা করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৫ সালের জন্য নির্ধারিত শর্ত পূরণকারী লাইফ ইন্স্যুরেন্স পলিসির গ্রাহকেরা প্রতি এক হাজার টাকা বিমা অঙ্কের বিপরীতে এই বোনাস পাবেন। পলিসি বোনাস এক ধরণের অর্জিত মুনাফা, যা ইন্স্যুরেন্স কোম্পানি পলিসির গ্রাহকদের প্রদান করতে পারে।

 

সাধারণত কোম্পানির মুনাফার ওপর ভিত্তি করে এই বোনাস দেওয়া হয়। অর্থাৎ, পলিসির নিয়মিত সুবিধার পাশাপাশি কোম্পানির মুনাফার অংশ হিসেবে গ্রাহকেরা অতিরিক্ত এই অর্থ পেয়ে থাকেন। কাস্টমার ফার্স্ট’ দর্শনে বিশ্বাসী গার্ডিয়ান ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করে।

এরপর থেকে প্রতিষ্ঠানটি নির্ধারিত পলিসি গ্রাহকদের ধারাবাহিকভাবে এ বোনাস দিয়ে আসছে। এই বোনাস গ্রাহকদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের মূল্য বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। রিটেইল পলিসির গ্রাহকেরা যেকোনো স্থান থেকে যেকোনো সময় গার্ডিয়ান লাইফ অ্যাপের মাধ্যমে তাঁদের পলিসিতে জমা হওয়া বোনাসের পরিমাণ দেখতে পারবেন।

বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় রয়েছেন। প্রতিষ্ঠানটি ৫০০ টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। পাশাপাশি দেশজুড়ে ৫০০টির বেশি হাসপাতালের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পলিসি গ্রাহকদের ক্যাশলেস স্বাস্থ্যসেবা দিচ্ছে গার্ডিয়ান।

গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর ইন্স্যুরেন্স সেবা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স খাতে আস্থা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।

সম্পর্কিত খবর