শিরোনাম
icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী
down of head

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম

বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দরের তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো ৬৮তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। তবে আগের বছরের তুলনায় ২০২৫ সালে বন্দরে কনটেইনার পরিবহন বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ।

লন্ডনভিত্তিক বন্দর ও জাহাজ চলাচলবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টের ‘ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৬’ প্রকাশনায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে মোট ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস কনটেইনার পরিবহন হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস। অর্থাৎ এক বছরে কনটেইনার পরিবহন বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৪২ টিইইউস।

এর আগে লয়েডস লিস্টের ২০২৫ সালের তালিকায় ৬৭তম অবস্থান থেকে এক ধাপ পিছিয়ে ৬৮তম হয় চট্টগ্রাম বন্দর। এবারও অবস্থান অপরিবর্তিত রয়েছে।

তালিকায় ৫ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৫০০ টিইইউস কনটেইনার পরিবহন করে শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর।

চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগও বাড়ছে। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল পতেঙ্গা কনটেইনার টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালনা শুরু করেছে। পাশাপাশি ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে।

বন্দর ব্যবহারকারীদের মতে, লয়েডস লিস্টের এই র‌্যাঙ্কিং মূলত কনটেইনার পরিবহনের সংখ্যার ভিত্তিতে করা হয়। তাই কোনো বন্দরের সার্বিক কার্যকারিতা বা সক্ষমতার পূর্ণাঙ্গ চিত্র এতে উঠে আসে না।

সম্পর্কিত খবর