শিরোনাম
icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস
down of head

ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে রামগঞ্জে ২০১৮ সালের ২৩ মার্চ তৃতীয় শ্রেণীতে মাদ্রাসা পড়–য়া শিশু ছাত্রী নুরশেদ জাহান (৮) কে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুমের মামলায় শাহ আলম রুবেল (২৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, সংশোধিত ০৩ এর ৯(২) ধারায় সাক্ষ্য প্রমানে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জনাকীর্ণ লোকের উপস্থিতিতে আসামি শাহ আলম রুবেলের বিরুদ্ধে এ রায় দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি রুবেলের বিরুদ্ধে নগদ এক লাখ জরিমানা আদায়ের আদেশ দেন আদালত। উক্ত মামলায় ধর্ষিত শিশুর লাশ গুম করা ২০১ ধারায় অভিযুক্ত হওয়ায় দণ্ডপ্রাপ্ত আসামী রুবেলের বিরুদ্ধে আরো চার বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।

দণ্ডপ্রাপ্ত আসামিকে গলায় ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিচারক উক্ত আদেশে উল্লেখ করেন। প্রাপ্ত আসামির পিতার নাম সিরাজুল ইসলাম। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে নাজুমুদ্দিনের বাড়ী প্রকাশ কালু মেস্তরীর বাড়ি আসামির পৈতৃক বাড়ী। অভিযোগ প্রমানিত না হওয়ায় জামিনে থাকা উক্ত মামলার অপর আসামি বোরহান উদ্দিনকে আদালত বেকসুর খালাশ দেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার বাদী নিহতের মা রেহানা বেগম আবেগ আপ্লুত হয়ে বলেন, রায়ে সন্তোষ প্রকাশ করে তার প্রতিক্রিয়ায় উচ্চ আদালতেও এ রায় যেনো বহাল থাকে। তিনি এ আকুতি জানান। নিহতের পিতা এরশাদ হোসেন কুয়েত প্রবাসে থেকেও মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন। একই অনুভুতি জানান, নিহত শিশুর অপর আত্মীয় আকবর হোসেন। আদালতের স্পেশাল পিপি এ্যাডভোকেট আবুল বাশার মামলার বিস্তারিত বিবরণ মিডিয়া কর্মীদের কাছে তুলে ধরেণ।

মামলার বিররণে জানা গেছে, ২০১৮ সালের ২৩ মার্চ শুক্রবার বেলা প্রায় ১১টার দিকে আসামি মো. শাহ আলম রুবেল মাদ্রাসা পড়ুয়া তৃতীয় ছাত্রী নুরশেদ জাহানকে প্রতিবেশী দণ্ডপ্রাপ্ত রুবেল ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে গলা টিপে হত্যার পর হাত পা ভেঙ্গে টাউজারের ব্যাগে ভর্তি করে নিজ ঘরে ষ্টিল আলমারীর ওপরে রেখে দেয়। পরে ২৬ মার্চ বস্তাবন্দি করে রামগঞ্জ ব্রাম্যপাড়া বৈষ্ণতলা ব্রিজের নীচে ফেলে দেয়। পরে লাশের পচা গন্ধ ছড়িয়ে পড়লে ২৬ মার্চ রামগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

এদিকে শিশুটি না পেয়ে ২৪ মার্চ শিশুর মা রেহানা বেগম রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেন।

সম্পর্কিত খবর