শিরোনাম
২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেই
down of head

দর পতনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ২৭২ বারে ৪৭ লাখ ৯৪ হাজার ৭৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা নুরানী ডাইংয়ের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ৭৩৭ বারে ৩৩ লাখ ৫৬ হাজার ৫১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ। ফান্ডটি ১৯৬ বারে ৭ লাখ ৪৫ হাজার ৯১৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সি অ্যান্ড এ টেক্সটাইলসের ৮.১১ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৭.৩৫ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৭.৩০ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.২১ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭.১৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৬.৯০ শতাংশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৬.৬৭ শতাংশ দর কমেছে।

সম্পর্কিত খবর