শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আজও কাঁদলেন আবুল হায়াত

 

চোখ ছল ছল হৃদয়ে শহীদ মিনারের এক বৃক্ষের নীচে বসে প্রিয় বন্ধুকে শেষ দেখার অপেক্ষা করছিলেন। বেলা ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে  আনা হয় প্রিয় বন্ধুর মরদেহ। তখন চোখ মুছে ফুল হাতে বন্ধুর মরদেহের দিকে ছুটে যান বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত।

প্রিয় বন্ধু ড. ইনামুল হককে শেষ বিদায় জানাতে এসে আজও কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেতা।

শ্রদ্ধা নিবেদনের এই আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য  ড. ইনামুল হকের মরদেহ শহীদ মিনারে নিয়ে আসার আগেই এখানে হাজির হোন আবুল হায়াত। ৫৫ বছরের প্রিয় বন্ধুকে চোখের সামনে এভাবে নিথর হয়ে পড়ে থাকতে দেখে সহজ হতে পারছিলেন না। চোখের পানি আটকে রাখতে পারলেন না তিনি। কোনোরকমে হাতের ফুলগুলো বন্ধুর মাথার কাছে সপে দিলেন। এ সময় অঝোরে কাঁদতে লাগলেন তিনি। তার কান্না দেখে মেয়ে নাতাশা হায়াত বাবার পাশে ছুটে এলেন। সান্ত্বনা দেয়ার চেষ্টা করলেন বাবাকে। কিন্তু কাঁদতেই লাগলেন আবুল হায়াত…

মরদেহ ছেড়ে স্টেজের পেছনে সামান্য দূরে এসে  বসে পড়েন আবুল হায়াত। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বন্ধুর সম্পর্কে। কেঁদে কেঁদে তিনি বলেন, ‘ আমি আর নিতে পারছিনা। এখন আর কিছুই বলার নেই আমার। বলার মতো অবস্থায়ও নেই।’

আজ বেলা ১১টার দিকে দেশের অন্যতম নাট্যজন ও শিক্ষক ড. এনামুল হকের মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে আনা হয়। সেখানেই সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা জানান।

উপস্থিত হন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ, অভিনেত্রী শাহনাজ খুশি, তানজিকা, নাতাশা হায়াত, মোমেনা চৌধুরী, বৃন্দাবন দাস, মীর সাব্বির, নির্মাতা অরণ্য আনোয়ারসহ অনেকে।

উপস্থিত ছিলেন ইনামুল হকের দুই জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেম এবং দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক।

 

সম্পর্কিত খবর