শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রিগ্যাল ফার্নিচার কিনে গাড়ি জিতলেন দুই গ্রাহক

‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ ক্যাম্পেইনের দুই বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দিয়েছে দেশের জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড রিগ্যাল ফার্নিচার। বিজয়ীরা হলেন পটুয়াখালীর আব্বাস উদ্দিন ও ঢাকার মগবাজারের মাহাবুব রহমান।

সম্প্রতি রাজধানীর উত্তরায় এবং পটুয়াখালী শহরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দুই বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেন রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান। এ সময় আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা আল্লামা মুরশেদ মুনীম, রিটেইল বিজনেস ইউনিট হেড রাহাত জাহান শামীম এবং হেড অব মার্কেটিং এ জেড এম ওবায়দুল্লাহসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রাহকদের জন্য সম্প্রতি ‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ ক্যাম্পেইন চালু করে রিগ্যাল ফার্নিচার। ক্যাম্পেইনের আওতায় সর্বনিম্ন ১০ হাজার টাকার রিগ্যাল ফার্নিচার কিনে মেগা পুরস্কার হিসেবে গাড়ি জেতার সুযোগ পান তারা।

এ বিষয়ে রিগ্যাল ফার্নিচারের বিজনেস হেড শফিউল আলম খান বলেন, ‌‘রিগ্যাল দেশের অন্যতম জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড। আমরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের মানসম্মত ও সাশ্রয়ী মূল্যের ফার্নিচার সরবরাহ করে আসছি। আমরা বিশ্বাস করি, রিগ্যাল শুধু ফার্নিচার সরবরাহ করে না, গ্রাহকদের স্বপ্নের ঘর সাজাতেও সহায়তা করে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ‘রিগ্যাল ফার্নিচার কিনে মিলে যাক কার’ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।’

তিনি আরও বলেন, ‘রপ্তানি কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও রিগ্যাল ফার্নিচার নিজেদের অবস্থান শক্তিশালী করছে। উন্নত মান, টেকসই ও নান্দনিক ডিজাইন এবং সর্বোত্তম গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের আনন্দদায়ক ও আকর্ষণীয় উদ্যোগ অব্যাহত থাকবে।’

সম্পর্কিত খবর