শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

সভাপতি মহসিন মন্টু ও সম্পাদক নুরুল আমিন
বরিশালে প্রকাশক ও সম্পাদক এ্যাসোসিয়েশনের নির্বাচন

বরিশাল বিভাগীয় শহরের প্রকাশক ও সম্পাদক এ্যাসোসিয়েশনের নির্বাচন শেষ হয়েছে।

বরিশাল শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্র এ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন দৈনিক সত্য সংবাদের প্রকাশক ও সম্পাদক এ্যাড. মোঃ মহসিন মন্টু,সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন।

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা গুলোর সম্মানিত প্রকাশক ও সম্পাদকদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন। সাধারণ সভায় সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করা, স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করার স্বাধীনতা, পেশাজীবী মাঠ পর্যায়ের সাংবাদিকসহ সকল স্তরের সাংবাদিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, তৎসহ মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদের আদর্শ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের সমন্বয় প্রকাশক ও সম্পাদক এ্যাসোসিয়েশন নামীয় একটি সংগঠন গঠন করা হয়।এ সময় বরিশাল থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদকসহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। সাধারণ সভায় প্রকাশক ও সম্পাদক এ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র পাঠ করে শোনানো হয়।

পরবর্তীকালে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সাধারণ সভায় পাশ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।সাধারণ সভায় উপস্থিত ছিলেন দৈনিক কলমের কন্ঠ প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক আমিনুল ইসলাম তুহিন, দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ খলিলুর রহমান,দৈনিক সংবাদ সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শামসুদ্দোহা, দৈনিক দখিনের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক বরিশালের কথা প্রতিকার প্রকাশক ও সম্পাদক তালুকদার মোঃ মাসুদ সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ।

সাধারণ সভায় সভাপতি আলহাজ্ব নুরুল আমিন তাহার সমাপনী বক্তব্যে উপস্থিত সকল পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অচিরেই বরিশাল বিভাগীয় শহরে প্রকাশক ও সম্পাদকদের সংগঠন প্রকাশক ও সম্পাদক এসোসিয়েশনকে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত বিভিন্ন পত্রিকার সম্মানিত প্রকাশক ও সম্পাদকগণ ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক-কে বরণ করে নেন।

সম্পর্কিত খবর