শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গার্ডিয়ান লাইফের সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) –এর যৌথ উদ্যোগে ঋণগ্রহীতাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় বিমা দাবির অর্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই চুক্তির আওতায় এফআইভিডিবি থেকে ঋণ গ্রহণকারী সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার অন্তর্ভুক্ত থাকেন। ফলে কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধের পূর্বে মৃত্যুবরণ করলে তার বকেয়া ঋণের দায় গার্ডিয়ান লাইফ বহন করে।

সম্প্রতি এফআইভিডিবি–এর দুই ঋণগ্রহীতা অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের আগেই ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অতিরিক্ত জ্বরজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মৃত্যুবরণ করেন।

এই প্রেক্ষিতে ১ এপ্রিল ২০২৬ তারিখে সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি হেডকোয়ার্টারে গার্ডিয়ান লাইফ এবং এফআইভিডিবি–এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঋণের সম্পূর্ণ অর্থ গার্ডিয়ান লাইফ পরিশোধ করে।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাসিহুল মোস্তফা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড ইপিএমও; নওশাদুল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাইক্রো, ডিজিটাল চ্যানেল এবং এডিসি; রাফায়েত সিদকদার রজত, ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস; দিতিপ্রিয়া রায় চৌধুরী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস; এবং আসিফ বিন মুজিব, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাইক্রো, ডিজিটাল চ্যানেল এবং এডিসি সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এফআইভিডিবি–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এমাদ উল্লাহ, শহিদুল ইসলাম, বোর্ড মেম্বার; সৈয়দ ইশতিয়াক আহমেদ, বোর্ড মেম্বার; বজলে মোস্তফা রাজী, এক্সিকিউটিভ ডিরেক্টর সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, “প্রত্যেকটি বীমা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পরিবারটি যা হারিয়েছে তা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ে তাদের প্রাপ্য বিমা দাবির অর্থ তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের সুরক্ষা নিশ্চিত করে মানুষের পাশে থাকার জন্য গার্ডিয়ান লাইফ প্রতিশ্রুতিবদ্ধ।”

এফআইভিডিবি–এর এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজী বলেন, “আমাদের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ আমাদের সদস্য ও তাদের পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করে।”

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং এফআইভিডিবি–এর এই যৌথ উদ্যোগ প্রমাণ করে যে সঠিক বিমা সুরক্ষা সংকটময় মুহূর্তে একটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারে। ভবিষ্যতেও উভয় প্রতিষ্ঠান দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্পর্কিত খবর