শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে বিএসইসি সচেষ্ট’

পুঁজিবাজারে কৃত্রিম, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে বাজারকে অস্থিতিশীল করা এবং বিনিয়োগকারীদের প্রভাবিত ও বিপদগামী করা থেকে বিরত থাকার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এসব বিষয়ে বিনিয়োগকারীদের আরো বেশি সচেতন হতে হবে। তাহলেই পুঁজিবাজার আরো বেশি শক্তিশালী হবে এবং এর স্থিতিশীলতা বাড়বে। বৃহষ্পতিবার (৭ অক্টোবর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) আয়োজিত এক ওয়েবিনারে তারা এসব কথা বলেন। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘Market Malpractice & Investor’s Awareness’ শীর্ষক জুম ওয়েবিনারের আয়োজন করা হয়।
সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মো. আব্দুল হালিম।

তিনি বলেন, পুঁজিবাজারের অবব্যবহার রোধ করতে কমিশনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য বর্তমান কমিশন অত্যন্ত দৃঢ়।

তিনি বলেন, বর্তমানে পুঁজিবাজারে মানুষের আস্থা অনেকাংশে বেড়েছে। বিনিয়োগকারীদেও এই আস্থা ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ। পুঁজিবাজারে যেন আর কোনো ধরনের অনাকাংখিত ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে।
এসময় বক্তব্য রাখেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল। তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট জিডিপি রেশিও এখনো কাংখিত নয়। এটা বাড়ানোর জন্য বর্তমানে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন দেশে রোড শো আয়োজন করা হয়েছে। এতে শিগগিরই দেশে বিদেশী বিনিয়োগ বাড়বে বলে আমরা আশা করছি। সত্যকে ধারণ করাই সিডিবিএলের মূল মন্ত্র। এই মন্ত্র ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী বলেন, আমাদের অর্থনীতির আকার বাড়লেও দেশের পুঁজিবাজার এখনো সেই হারে বাড়েনি। এখানে আরো আমাদের কাজ করতে হবে। বর্তমান কমিশন বাজারের অপব্যবহার কমানোর জন্য কাজ করছেন। তারা অনেকাংশে সফল হয়েছেন। এজন্য বিনিয়োগকারীদেও আরো বেশি সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সিডিএল এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সিডিবিএল দেশের পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করে আসছে। এবং বাজারকে শক্তিশালী এবং সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। পুজিবাজারে সংশিষ্টদের জন্য প্রশিক্ষণ বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। সিডিবিএলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহন করেন আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি মো. মনিরুজ্জামান, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সিইও এন্ড ডিরেক্টর খন্দকার সাফ্ফাত রেজা।

 

 

সম্পর্কিত খবর