শিরোনাম
icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন
down of head

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৪ কোম্পানির

 

গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ১৪ কোম্পানির। এগুলো হলো- বে-লিজিং, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), ইসলামিক ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ফাস ফাইন্যান্সের। এ কোম্পানিতে জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৪.৭৭ শতাংশ। যা আগস্ট মাসে ৬.৬৯ শতাংশ বেড়ে ৩১.৪৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৭৫.২৩ শতাংশ। জুলাই মাসে ৬.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৫৪ শতাংশে। তবে কোম্পানিটিতে উদ্যোক্তাদের কোন শেয়ার নেই। গত বছর ৩০ জুন, ২০২০ তারিখে উদ্যোক্তাদের ১৩.২০ শতাংশ শেয়ার থাকলেও ৩১ জুলাই, ২০২১ তারিখে তা শুন্যের কোঠায় নেমে এসেছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

ইউনিয়ন ক্যাপিটাল : কোম্পানিতে জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৪৮ শতাংশ। যা আগস্ট মাসে ৪.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.০৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪৬.৩২ শতাংশ। যা আগস্ট মাসে ৪.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৭৭ শতাংশে।

প্রাইম ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৭.৭৯ শতাংশ। যা আগস্ট মাসে ৩.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১.১৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৩৩.০৬ শতাংশ। যা আগস্ট মাসে ৩.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯.৬৯ শতাংশে।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৯৮ শতাংশ। যা আগস্ট মাসে ৩.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.১৩ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ১২.৪০ শতাংশ। যা আগস্ট মাসে ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১.৪৬ শতাংশে।

ইসলামিক ফাইন্যান্স : জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৮.৫৪ শতাংশ। যা আগস্ট মাসে ২.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮৩ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৩৯.৬০ শতাংশ। যা আগস্ট মাসে ২.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭.৩১ শতাংশে।

বে লিজিং : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.২৪ শতাংশ। যা আগস্ট মাসে ২.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৪৬ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৩৬.৫৫ শতাংশ। যা আগস্ট মাসে ২.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪.৩৫ শতাংশে।

জিএসপি ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৯১ শতাংশ। যা আগস্ট মাসে ২.০৩ শতাংশ বেড়ে ২০.৯৪ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪৫.৫৮ শতাংশ। যা আগস্ট মাসে ২.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩.৫৫ শতাংশ।

ফারইস্ট ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.২৬ শতাংশ। যা আগস্ট মাসে ২.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.২৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪৪.৮১ শতাংশ। যা আগস্ট মাসে ২.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২.৮০ শতাংশে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১.৭৭ শতাংশ। যা আগস্ট মাসে ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৮৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ১.৪২ শতাংশ। যা আগস্ট মাসে ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.৩৫ শতাংশে।

লংকাবাংলা ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৭৯ শতাংশ। যা আগস্ট মাসে ২.২২ শতাংশ বেড়ে ২১.০১ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে বিদেশী বিনিয়োগ ছিল ০.৮০ শতাংশ জুলাই মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.৭৯ শতাংশ। এছাড়া আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪৬.৮৫ শতাংশ জুলাই মাসে ২.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪.৬৪ শতাংশে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.৩০ শতাংশ। যা আগস্ট মাসে ১.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২.০১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ২৪.০৯ শতাংশ। যা আগস্ট মাসে ১.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২২.৩৮ শতাংশে।

ফনিক্স ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৬.০১ শতাংশ। যা আগস্ট মাসে ১.২২ শতাংশ বেড়ে ২৭.২৩ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪১.৩৯ শতাংশ। যা আগস্ট মাসে ১.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০.১৭ শতাংশ।

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স : জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৯৫ শতাংশ। আগস্ট মাসে ১.৬২ শতাংশ বেড়ে ২৫.৫৭ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৪৬.০৫ শতাংশ। যা আগস্ট মাসে ১.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪.৪৩ শতাংশে।

ফার্স্ট ফাইন্যান্স : জুলাই মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.১৮ শতাংশ। যা আগস্ট মাসে ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.৫৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৩৮.৫১ শতাংশ। যা আগস্ট মাসে ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮.১৩ শতাংশে।

সম্পর্কিত খবর