মার্কেন্টাইল ব্যাংক ও শেয়ারট্রিপের চুক্তি
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক ও শেয়ারট্রিপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও শেয়ারট্রিপ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা শেয়ারট্রিপের সেবা সুদবিহীন কিস্তিতে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজিত হয়।
ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং শেয়ারট্রিপের পক্ষে চীফ সেলস অফিসার শিবলী সাদিক এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ৩ থেকে ২৪ মাসের সুদবিহীন কিস্তিতে শেয়ারট্রিপের যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান, হেড অব করপোরেট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ ফারুক আহম্মেদ, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশন মো. মুকিতুল কবীর, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও ও শেয়ারট্রিপের চীফ ফিন্যান্স অফিসার অরুপ রতন বড়ুয়া, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নাফিস চৌধুরী ও এক্সিকিউটিভ মার্কেটিং সানাউল হক নিলয়সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


