শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ছোট্ট মেয়েকে রেখে অভিনয়ে দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর সিদ্ধান্ত নিলেন— সবার আগে মেয়ে দুয়া। মেয়েকে সময় দেবেন বলেই সিনেমা থেকে দূরে ছিলেন। অবশেষে মেয়ে দুয়াকে কাছছাড়া করতে হবে দীপিকাকে।

দীর্ঘ অপেক্ষার পর কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কিন্তু কার ছবি দিয়ে অভিনয়ে ফিরছেন দীপিকা? গত বছর ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন-রণবীর দম্পতির ঘর আলো করে আসে কন্যা দুয়া। তারপর থেকেই অভিনেত্রী ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। মা হওয়ার পর তার কাছে অগ্রাধিকার ছিল কন্যা দুয়াই। তাই দিনের অধিকাংশ সময় মেয়েকে দেবেন বলেই ঠিক করেছিলেন দীপিকা।

এমনকি কোনো ন্যানির সাহায্য নেবেন না বলেও জানিয়েছিলেন। তাই কাজের পরিমাণ কমানোর আভাস দিয়েছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর হতে চলল দুয়ার বয়স। অবশেষে কাজে যোগ দিতে প্রস্তুত দীপিকা।

এর আগে পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না তিনি। এমনকি নির্দিষ্ট পারিশ্রমিকও জানিয়ে দিয়েছিলেন। সেই নিয়ে পরিচালকের সঙ্গে মতানৈক্যের জেরে সিনেমা থেকে বাদ পড়তে হয় অভিনেত্রীকে। এর পরেই বলিপাড়ায় সমালোচনা-আলোচনার ঝড় ওঠে। তবে এ দীর্ঘ বিরতি শেষে এবার কার সিনেমা হাতে নিয়ে কাজে ফিরছেন দীপিকা?

গণমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যাটলি পরিচালিত সিনেমায় অভিনয় করতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তার বিপরীতে আছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। প্রাথমিকভাবে এ সিনেমার নাম ঠিক করা হয়েছে— ‘এএ২২এক্সএ৬’। দীপিকাকে কত দিন শুটিং করতে হবে, সেসব নাকি ইতোমধ্যে ঠিক করা হয়েছে।

চলতি বছরের নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা। ১০০ দিন শুটিং করবেন অভিনেত্রী। এ সিনেমায় নাকি বেশ কিছু চমক থাকবে। লড়াইয়ের দৃশ্যেও দেখা যাবে দুয়ার মাকে। আল্লু ও দীপিকা ছাড়াও রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরও অভিনয় করবেন এ সিনেমায়।

সম্পর্কিত খবর