এফবিসিসিআইয়ের সঙ্গে মার্কিন কমার্শিয়াল কাউন্সিলরের সাক্ষাৎ
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল জি ফ্রস্ট।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্কের ওপরজোর দেন এফবিসিসিআইয়ের প্রশাসক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার। বাণিজ্য সম্ভাবনা ও সাপ্লাই চেইনের সুবিধা কাজে লাগাতে এখনই বাণিজ্য চুক্তি সম্পাদনের উপযুক্ত সময়। একইসঙ্গে বাংলাদেশী পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্কের ওপরজোর দেন এফবিসিসিআইয়ের প্রশাসক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার। বাণিজ্য সম্ভাবনা ও সাপ্লাই চেইনের সুবিধা কাজে লাগাতে এখনই বাণিজ্য চুক্তি সম্পাদনের উপযুক্ত সময়। একইসঙ্গে বাংলাদেশী পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান তিনি।
যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক ও নেটওয়ার্কিং বাড়াতে হবে। তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিতে বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।
এ সময় আরো ছিলেন এফবিসিসিআই-এর মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংসের প্রধান মো. জাফর ইকবাল, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রধান ব্রি. জে. (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিষ্ট আবির বড়ুয়া প্রমুখ।