শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জেলেনস্কি প্রথম ১০ সেকেন্ডেই ট্রাম্পকে চারবার ধন্যবাদ দেন

দিমির জেলেনস্কি।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্রাম্প-জেলেনস্কির এবারের বৈঠকের পরিবেশ গত ফেব্রুয়ারির চেয়ে অনেকটাই আলাদা ছিল।

ফেব্রুয়ারির বৈঠক চলাকালে ধন্যবাদ না দেওয়ায় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অকৃতজ্ঞ বলেছিলেন। গতকালের বৈঠকে দেখা গেল ভিন্ন চিত্র। এদিন দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই জেলেনস্কি চারবার ‘ধন্যবাদ’ শব্দটি উচ্চারণ করেন।

জেলেনস্কি বলেন, ‘আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ। আর আপনার স্ত্রীকেও অনেক ধন্যবাদ।’

সোমবারের বৈঠকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, আলোচনা যেন কোনোভাবে ভেস্তে না যায়, তা নিশ্চিত করতে ইউক্রেনীয় পক্ষ বিশেষ সতর্ক ছিল।

এদিন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দেওয়ার জন্য জেলেনস্কি তার সঙ্গে নিজের স্ত্রীর লেখা একটি চিঠি নিয়ে আসেন। একই সঙ্গে তিনি গত সপ্তাহে পুতিনকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির লেখা চিঠির প্রশংসা করেন। চিঠিতে ইউক্রেন যুদ্ধের কারণে শিশুদের দুর্দশার বিষয় উল্লেখ করেছিলেন মেলানিয়া।

রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে এই পোশাকে অসাধারণ দেখাচ্ছে। ’ যদিও এর আগে ফেব্রুয়ারিতে ওভাল অফিসে জেলেনস্কির পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ব্রায়ান গ্লেন।

এ সময় ট্রাম্প জেলেনস্কি এবং ওই সাংবাদিকের কথার মধ্যে হস্তক্ষেপ করে বলেন, ‘আমিও একই ধারণা পোষণ করছি।’ ট্রাম্প বলেন, ‘এর আগে এই সাংবাদিকই আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন’।
এ সময় পুরো রুম জুড়ে হাসির রোল বয়ে যায়।

জবাবে জেলেনস্কি বলেন, ‘বিষয়টি আমার স্মরণে আছে। এখনও আমি একই ধরনের পোশাক পরেছি। ’ তার এই কথা শুনে সাংবাদিক ও মার্কিন কর্মকর্তারা আরও অট্ট হাসিতে ফেটে পড়েন।

গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি কেন স্যুট পরেননি। আপনি আমেরিকান সর্বোচ্চ অফিসে রয়েছেন। আপনার কী স্যুট নেই। অনেক আমেরিকান মনে করছেন আপনি এই অফিসের যথাযথ সম্মান করছেন না।’

জবাবে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সামরিক পোশাক পরিদানের সিদ্ধান্ত নিয়েছেন।

সম্পর্কিত খবর