শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুঁজিবাজারে আসছে সরকারি লাভজনক কোম্পানিগুলো

সরকারি মালিকানাধীন লাভজনক ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোম্পানির তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের তালিকাভুক্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

(৩ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

সভায় ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানির জন্য যেমন ইতিবাচক ফলাফল আনে, তেমনি দেশের পুঁজিবাজারের জন্যও সুফল বয়ে আনে। এটি কোম্পানির সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। একইসঙ্গে কোম্পানির প্রকৃত মূল্যায়নও (ভ্যালুয়েশন) সম্ভব হয়।”

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক, বিদুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, বিএসইসির পরিচালক মো. আবুল কালাম, পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিএমবিএ সভাপতি মাজেদা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় যেসব সরকারি ও বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তি নিয়ে আলোচনা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য :

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড,  কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো),  সাইনোভিয়া (সাবেক স্যানোফি),  নোভার্টিস, সিনজেন্টা,  নেসলে বাংলাদেশ,  পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি,  নর্থ-ওয়েস্ট পাওয়ার, বি-আর পাওয়ারজেন,  সিলেট গ্যাস ফিল্ডস্,  বড়পুকুরিয়া কোল মাইনিং,  জালালাবাদ গ্যাস,  কর্ণফুলী গ্যাস কোম্পানি,  সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন।

সম্পর্কিত খবর